সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ইউনিয়নে সাধারণ নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছ এলাকাবাসি। রবিবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপি এ অবরোধে দুরপাল্লারসহ স্থানীয় বহু যানবাহন সড়কে আটকা পড়ে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে থানা পুলিশ অবরোধকারিদের সরিয়ে যান চলাচলা স্বাভাবিক করেন।
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে ইউনিয়নের সকল মেম্বার প্রার্থী ও শতশত লোক অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। প্রথম ধাপের তফশীলে এ ইউনিয়নের নির্বাচন হবার কথা ছিল। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু আওয়ামী লীগ দলীয় নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে প্রার্থীতা প্রত্যাহার করে সিমানা নির্ধারণ নিয়ে তিনি আদালতে একটি মামলা করেন। মামলার আদেশে নির্বাচন স্থাগিত হয়ে যায়।
অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম তালুকদার,  মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মল্লিক, পারভিন বেগম ও ফরিদা বেগম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।