সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে নবনির্বচিত চেয়ারম্যান হুমায়ুন মোল্লাকে ফুলের মালায় সংবর্ধিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নবনির্বচিত চেয়ারম্যান হুমায়ুন মোল্লাকে ফুলের মালায় সংবর্ধিত

হাজারও মানুষের ভালবাসা আর ফুলের মালায় সিক্ত হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা।
শনিবার বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম সরালিয়া ওয়ার্ডবাসীর আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নূরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, জাহানারা আক্তার খুকি।
অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন সরকারি ইস্পাহানি কলেজের সহকারি অধ্যাপক প্রদীপ কুমার হালদার, যুবলীগ নেতা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ ও অধ্যাপক রফিকুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লাকে ক্রেষ্ট, ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয় স্থানীয় শত শত মানুষ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন স্থানীয় শিল্পিবৃন্দ ও বাদশা মিয়া শিল্পগোষ্ঠী।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করায় ইউনিয়নবাসীর সকলের কাছে তিনি চির কৃতজ্ঞ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আধুনিক ডিজিটাল বাংলা সুফল জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।