সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপায় নারী নিহত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপায় নারী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৮ টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহা সড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে রাবেয়া বেগম(৫০) ইজি বাইকের ধাক্কায় নিহত হন। ৩ সন্তানের মা রাবেয়া বেগম পূর্ব সরালিয়া গ্রামের দাতের মাজন বিক্রেতা মন্টু তালুকদারের স্ত্রী।
এ বিষয়ে নিহতের মেয়ে ইতি আক্তার ও সুখী বেগম বলেন, খাবার পানি সংগ্রহের জন্য কলসী নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে তুলে হাসপাতালে পৌছে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হবার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।