সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কোভিট-১৯ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন সংসদ সদস্য এ্যাড.মিলন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কোভিট-১৯ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন সংসদ সদস্য এ্যাড.মিলন

বাগেরহাট প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাগেরহাটের মোড়েলগঞ্জের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মুখ সারির কোভিট-১৯ যোদ্ধাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এসব সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, রামপাল উপজেলা ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার প্রশান্ত নাফাক, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন, সমর হালদার, কালি শংকর সাহা রায়, মিল্টন বাবু বিশ^াস, ফাইন্যান্স অফিসার চন্দ্রন সরকার,টেকনিক্যাল স্পেশালিষ্ট ওয়াহিদুজ্জামান, লাকি হালদার প্রমুখ।
সভা শেষে উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিস ও মোড়েলগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিক সহ ৫টি প্রতিষ্ঠানে ১ শ’ জনকে ১শ’পিপিই, ১শ’ হ্যান্ড রাব, ৫ হাজার মাস্ক, ১ হাজার সার্জিক্যাল হ্যান্ড  গোলবস বিতরণ করা হয়। পাশাপাশি একইদিনে কোভিট-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও হতদরিদ্র  ১৫০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।