সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ইয়াস ও পূর্ণিমার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত,ফসলি জমির ব্যাপক ক্ষতি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ইয়াস ও পূর্ণিমার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত,ফসলি জমির ব্যাপক ক্ষতি

ইয়াস ও পূর্ণিমার জোয়ার দুই মিলে বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জের পৌর সদর সহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর সদরের শহর রক্ষা বাঁধ উপচে ও উপজেলার বহরবুনিয়া সহ বিভিন্ন এলাকার কাচা-পাকা রাস্তা বেড়িভাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ফসলি জমি , মৎস্য ঘের ও নিম্নাঞ্চল । পানি বন্ধি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

ইয়াসের পানিতে ডুবে জিনিয়া আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মান শ্রমিক কালাম গাজীর মেয়ে।

ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌর সদর, বারইখালী, খাউলিয়া, বহরবুনিয়া ,পুটিখালী,বলইবুনিয়া ইউনিয়ন। এসব এলাকার অধিকাংশ রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ডুবে গেছে শত শত মৎস্য ঘের। তলিয়ে গেছে ফসলি জমি।
চেয়ারম্যান টিএম রিপন, শফিকুর রহমান লাল, মোর্শেদা আকতার, মাহমুদ আলী ও খাউলিয়া চেয়ারম্যান আলমগীর হোসেন, নদীগর্ভে তাদের প্রায় ২৫-৩০ কিমি. কাচা-পাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ন এলাকা।

পঞ্চকরণ চেয়ারম্যান আব্দরু রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, এ দুই ইউনিয়নের ৮ শ’ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা , কাঠালতলা, খাউলিয়া, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্ধি রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।