সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আ’লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আ’লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান শিকদারের এ্যাপাসি ঢাকা মেট্রো-ল-৩৪-৯৬৬৯ নং গাড়িটি পুড়িয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্ত্রীর চাকুরীর সুবাদে হাসান শিকদার স্বপরিবারে ১০১ নং এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতে গাড়িটি স্কুল ভবনের নিচে থাকা অবস্থায় কেউ তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই মোটরসাইকেলের কাছে থাকা ৫ মন ধান পুড়ে যায়। অপর একটি মোটরসাইকেলেরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা হাসান শিকদার বলেন, শত্রুপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে দিয়েছে।
থানার ওসি(তদন্ত) মো. শাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে গতকাল সোমবার বেলা ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।