সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান তথা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম এর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বেলা ১টার দিকে কামলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেন ক্ষুব্ধ এলাকাবাসি। খবর পেয়ে দৈবজ্ঞহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও স্থগিত থাকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আব্দুল আলীম বলেন, ইউনিয়ন পরিষদে যাবার পথে একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশে আক্রমন করে। এ সময় তার সাথে থাকা গানম্যান ও অন্যান্যদের প্রতিরোধে হামলাকারিরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যানের অনুসারীরা ইউনিয়ন পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তাব্য রাখেন জেলা পরিষদের সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. টুকু শেখ, যুবলীগ নেতা শওকত হোসেন মোল্লা, ইউপি সদস্য বুলবুল আহমেদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও চেয়ারম্যান আব্দুল আলিম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।