সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের ইন্তেকাল, শোক | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের ইন্তেকাল, শোক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের আর নেই। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় তিনি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহে রাজিউন)। তার বড় ছেলে আবু শাহরিয়ার শান্ত ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ খবর নিশ্চত করেছেন।

আবুল খায়ের পার্শবর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন(নৌকা) প্রতীক পান। এর ৪দিন পরে অশুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ হওয়ার একদিন পরে তিনি মৃত্যুবরণ করেন।

মাষ্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়নে পরপর দু’বার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন। এদিকে চেয়ারম্যান আবুল খায়ের এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নিবাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।