সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোষ্টদাতার শাস্তির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোষ্টদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও ফেসবুকে মানহানীকর অশ্লীল পোষ্টদাতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিককে আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১ টার দিকে এসএম কলেজ সড়কে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, এসএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, প্রদর্শক আসাদুজ্জামান বিপু, শিক্ষার্থী সজিব সরদার।
মানববন্ধন শেষে অশ্লীল ও মানহানীকর পোষ্টদাতা গোলাম কিবরিয়া তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাত করে নির্বাহী অফিসার ী পঁঠভ ৎুগভহলসহ সরকারের বিভিন্ন দপ্তরে একটি স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করে ফেসবুকে মানহানীকর পোষ্ট দেয়ায় ফুঁসে ওঠে ওই কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাকরা। আর এ ঘটনার প্রতিবাদে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিকের বিচার দাবি করে শনিবার মোরেলগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।