সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জের খাউলিয়ায় দলীয় মনোনয়ন চাইছেন ১০ জন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের খাউলিয়ায় দলীয় মনোনয়ন চাইছেন ১০ জন

২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তফশীলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে আবেদন করেছেন ১০ জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের মৃত্যুবরণ করায় প্রথম ধাপের তফশীলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়।

২য় ধাপের তফশীলভূক্ত হওয়ায় আগামি ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই ঘোষণামতে শুক্রবার আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১০ জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।
এরা হচ্ছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাষ্টার সাইদুর রহমান, হাসিব খান, আলমগীর হোসেন হাওলাদার, রেজাউল করিম, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে আবু শান্ত হাওলাদার।

এ সর্ম্পকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীদের মনোনয়ন আবেদন শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ জন প্রার্থী আবেদন করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।