সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোদীর উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী হস্তান্তর | চ্যানেল খুলনা

মোদীর উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী হস্তান্তর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের অংশ হিসেবে ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশকে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। করোনাকালে ভারতের এ অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল সামগ্রী দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার দেওয়া হচ্ছে। এই উপহার হস্তান্তর করতে পেরে আমরা সন্তুষ্ট। বাকি অ্যাম্বুলেন্সগুলো কয়েক সপ্তাহের মধ্যে আসবে।
এ বছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতিতে প্রথম ধাপে ৩১টি অ্যাম্বুলেন্স এখন এসেছে। ভারতীয় হাইকমিশন জানায়, অ্যাম্বুলেন্সগুলো মহামারি করোনা মোকাবিলায় এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।