সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’ | চ্যানেল খুলনা

‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’

যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘মোদি ভালো মানুষ। তিনি জানতেন, আমি খুশি নই। আর আমাকে খুশি করা জরুরি।

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা বাণিজ্য করছে, আর আমরা খুব শিগগির তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত সরকারের কোনো মন্তব্য করেনি।

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র। এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

ফলে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে কঠোর অবস্থান বজায় রেখেছেন। বিশেষ করে, কৃষিপণ্য আমদানির মতো বিষয়ে ‘সীমিত নমনীয়তার’ ইঙ্গিত দিয়েছে দেশটি। তবে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কিছুটা কমেছে।

গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জনায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে ভারত সরকার। এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে দেশটির ধারণা।

শুল্ক আরোপের পর থেকে এখন পর্যন্ত অন্তত তিনবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এসব আলোচনা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইজারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

এপস্টেইন দ্বীপের ‘মসজিদ’ নিয়ে নতুন তথ্য, পবিত্র কাবার নিদর্শন ব্যবহারের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।