সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোদির সফর: বৃহস্পতিবার ঢাকা আসছেন জয়শঙ্কর | চ্যানেল খুলনা

মোদির সফর: বৃহস্পতিবার ঢাকা আসছেন জয়শঙ্কর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার সন্ধ্যায় তার অফিসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।

সরকারি সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবেন এবং একই দিনে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এ সময়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।