সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোদির মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ কৃষক নেতার | চ্যানেল খুলনা

মোদির মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ কৃষক নেতার

জাতীয় পতাকার অবমাননা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।

রোববার তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের সবার। যারা এটির অপমান করেছে, সরকারের উচিত সবাইকে গ্রেফতার করা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ দিনই ‘মন কি বাত’ অনুষ্ঠানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঘটে যাওয়া কৃষক বিক্ষোভ নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।

মোদির এমন মন্তব্য সামনে আসার পরই জাতীয় পতাকার অবমাননা বিতর্কে মুখ খুলেছেন ভারতীয় কৃষাণ ইউনিয়নের (বিকেইউ) এই নেতা।

প্রজাতন্ত্র দিবসের দিন বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়েন দিল্লির প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লাল কেল্লায়। সেখানে তারা উড়িয়ে দেন শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা।

সে ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সুর শোনা যায় খোদ নরেন্দ্র মোদির কণ্ঠেও। এই আবহে সরকারের কোর্টেই পাল্টা বল ঠেলে দিলেন রাকেশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লাল কেল্লার যেখানে জাতীয়পতাকা উত্তোলন করা হয়, সেখানে প্রবেশ করেননি কৃষকরা। তারা লালকেল্লার অন্যত্র পতাকা টাঙিয়ে ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।