সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে মা বাবার ঋণ কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ হিরন্ময় হালদারকে সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মা বাবার ঋণ কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ হিরন্ময় হালদারকে সংবর্ধনা প্রদান

বাগেরহাটের মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মা বাবার ঋণ কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডাঃ হিরন্ময় হালদার এডহক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় কলেজ পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ও দাতা সদস্য নিহার কান্তি হালদার, বিদ্যোৎসাহী সদস্য শাহ আলম হাওলাদার, শিক্ষক প্রতিনিধি সর্দার মাহমুদ, সহকারী অধ্যাপক বিধান চন্দ্র মণ্ডল, জ্যেষ্ঠ প্রভাষক গৌতম চন্দ্র মণ্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক অশোক কুমার হালদার, সুভাষ চন্দ্র হালদার, কুবের চন্দ্র হালদারসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস।

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রতিষ্ঠান টি এমপিওভুকরণের পর এই প্রথম কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিরন্ময় হালদার কলেজের সভাপতি মনোনিত হওয়ায় কলেজ পরিবারের সদস্য ও এলাকাবাসিরা সন্তোষ প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।