সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোটরসাইকেলে শুধু চালক, আরোহী নয় | চ্যানেল খুলনা

মোটরসাইকেলে শুধু চালক, আরোহী নয়

করোনাভাইরাস সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী না নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পুলিশ অবশ্য স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করেছে।

করোনার বিস্তার রোধে ২৮ জুন থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে সাতদিন সারাদেশে সর্বাত্মক লকডাউন চলবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

ডিএমপি বলছে, চলমান লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ারিং করছেন অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছেই।

এমন অবস্থায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে চালক ছাড়া অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।