সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোটরসাইকেলের সাইলেন্সারে সোয়া কোটি টাকার সোনা | চ্যানেল খুলনা

মোটরসাইকেলের সাইলেন্সারে সোয়া কোটি টাকার সোনা

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারকালে বেনাপোলের দুর্গাপুর মোড় থেকে বুধবার (৭ আগস্ট) দুপুরে ফেলে যাওয়া মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ২ কেজি ৮০০ গ্রাম সোনা (৩২টি সোনার বার) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, একজন সোনা পাচারকারী বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করবে এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল বিজিবির নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির বিশেষ একটি দল বেনাপোলের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালককে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি দেখে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ৩২টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৮০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বারগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস হতে এ পর্যন্ত যশোরের সীমান্ত এলাকায় সোনা পাচারবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে ১১ কেজি ৩৬৩ গ্রাম সোনাসহ ৬ জন আসামিকে আটক করা হয়েছে। বর্তমানে হুন্ডি, মাদক, চোরাচালান ও সোনা আটকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।