সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক | চ্যানেল খুলনা

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস (লিথি) এর বসতঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়৷ এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পশ্চিম জোন। এসময় ঐ বসত ঘর থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ তার স্বামী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি শান্ত পাড়ই মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ই এর পুত্র ।

এলাকাবাসী আরো জানায়, আটক মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত মোংলা থানার জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস (লিথির) স্বামী। তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসত ঘর থেকে কোস্টগার্ড এই বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লিথির স্বামী শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি তার বসত ঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। বিপুল পরিমাণ বিদেশী মদ তাদের নয়, এই মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যাক্তির কিন্তুু ঐ ব্যাক্তির নাম কৌশলে এড়িয়ে যান। তারা শুধু তাদের ঘরে এগুলো রাখতে দিয়েছিল বলে জানায় তিনি।

মোংলা থানা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধী কোন দলের হতে পারে না। আর মাদকের সাথে জড়িত থাকলে আইন সবার জন্য সমান তাতে দলের যত বড়ই নেত্রী হোক না কেন? মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না, বিএনপির দলীয় চেয়ারম্যান ও প্রধাণমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মাদকের বিরুদ্বে জড়িতদের কঠিন শাস্তির হুশিয়ারি রয়েছে।

সাংগঠনিক ভাবে তার অপরাধের জন্য দলের উর্ধতন নেতাদের সাথে আলোচনা করে দলীয় ব্যবস্থা নেয়া বলে জানায় তিনি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শুক্রবার তাদের অভিযানে ১৯৭ বোতল বিদেশী মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটকের তথ্য এক প্রেস নোটের মাধ্যমে নিশ্চিত করেন।

তিনি প্রেস নোটে আরো জানায়, জব্দকৃত মদ ও আটক শান্ত পাড়ইকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান বলে জানায় কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।