সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা | চ্যানেল খুলনা

মোংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা

মোংলা প্রতিনিধি:: মোংলা পোর্ট পৌরসভার ২০২০-২০২১ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় পৌরসভা কর্তৃপক্ষের মিলনায়তনে ১শ ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। বাজেটে আয় ধরা হয়েছে ১শ ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা আর ব্যয়ও ধরা হয়েছে ১শ ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৫০৬ টাকা। এ বছরের বাজেটে করোনাকে সবোর্চ্চ প্রাধান্য দিয়ে স্বাস্থ্য খাতে বেশি ব্যয় ধরা হয়েছে। এছাড়া সংস্থাপন ও শিক্ষাসহ ৯ টি খাতকেও প্রাধান্য দেয়া হয়েছে এ অর্থ বছরের বাজেট পরিকল্পনায়। এছাড়া ট্যাক্সেস ও উন্নয়নখাত ব্যতিত সরকারী অনুদানসহ ৯ টি খাতে সবোর্চ্চ আয় ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব অমল কৃঞ্চ সাহা। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর প্যানেল মেয়র মো: আলাউদ্দিন, মোঃ রাজ্জাক, মো: ইমান হোসেন, মো: ইউনুছ আলী, মো: খোরশেদ আলম, পৌর কর্মকতার্ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।