সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত | চ্যানেল খুলনা

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত

মোংলা প্রতিনিধি:: মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আক্রান্তদের সংস্পর্শে থাকা আরো দুইজন আইসোলেশনে রয়েছেন।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো: সেলিম শেখ জানান, হাউসের সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিন ও রাজস্ব কর্মকর্তা সালমা বেগম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনার উপসর্গ থাকায় হাউসের শাখা সহকারী আবুল বাশারও আইসোলেশনে রয়েছেন। এদিকে একই গাড়ীতে সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিনের সাথে অপর সহকারী কমিশনার মাধব দেব রায় ও ডেপুটি কমিশনার সেলিম রেজা মোংলা থেকে খুলনায় যাতায়াত করতেন। ফলে ওই দুইজনও আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রথম সালমা বেগম আর চলতি সপ্তাহে তানজিলা ইয়াসমিন করোনা আক্রান্ত হন।
কাস্টমস কর্মকর্তা মো: সেলিম শেখ বলেন, এই মুহূর্তে হাউসে লক ডাউন দেয়া না হলেও সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথেই বিকল্প কর্মকর্তা দিয়ে কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।