সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু | চ্যানেল খুলনা

মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাকে দা দিয়ে কুপিয়ে আহতের পর শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম মোঃ তরিকুল ইসলাম (৩৫)। পৌর শহরের বটতলার মুন্সিপাড়া এলাকার তরিকুলের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হীরার ধারালো অস্ত্রের আঘাতেই স্বামী তরিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে তরিকুল ইসলাম তার বাড়ীতে ফিরলে স্ত্রীর সঙ্গে বাকবিতান্ডা হয়। এর এক পর্যায়ে স্ত্রী দাঁ দিয়ে স্বামী তরিকুলকে আঘাত করেন। পরে তরিকুলের চিৎকারে প্রতিবেশীরা সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে স্ত্রী হীরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।