সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোংলায় শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার জুম্মা ও আসরের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্যতা ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, বেল্লাল হোসেন, মোঃ টিটু, মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলমসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার পৌরসভার সকল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার মাতা রিজিয়া নাসেরের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।