সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় মেয়ের সাথে ঝগড়া করায় জামাই ও বেয়াইকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মোংলায় মেয়ের সাথে ঝগড়া করায় জামাই ও বেয়াইকে কুপিয়ে জখম

মোংলায় বিয়ে দেয়া মেয়ের সাথে জামাইর ঝগড়া হওয়ার জেরে জামাই ও বেয়াইকে (জামাইর বাবা) কুপিয়ে জখম করেছে মেয়ের বাবা এবং ভাই। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
অভিযোগে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা হাবিব মোল্লার ছেলে মাসুম বিল্লাহর (৩২) সাথে ৭ বছর আগে বিয়ে হয় একই এলাকার আশ্রাব আলীর (৫০) মেয়ে মালা বেগমের (২৭)। তাদের সাংসারিক জীবনে স্ত্রী মালা বেগমের বেপরোয়া চলাফেরায় বিভিন্ন সময়ে বাঁধা দেয় স্বামী মাসুম বিল্লাহ। এনিয়ে সোমবার সকাল ১০টার দিকে মালা ও মাসুমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মালা স্বামীর বাড়ী থেকে বেরিয়ে বাবা আশ্রাফ আলীর বাড়ীতে গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালার বাবা আশ্রাব ও ভাই শুকুর জামাই মাসুমের বাড়ীতে গিয়ে মালার স্বামী মাসুম ও শ্বশুর হাবিবকে কুপিয়ে জখম করেন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি মাসুম ও হাবিবের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহানা মোরশেদ।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পুত্রবধূ মালা, মালার ভাই শুকুর ও বাবা আশ্রাবের বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্বাশুড়ি ছালমা বেগম।
মোংলা থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই জুয়েল শেখ বলেন, জরমনিরঘোল এলাকার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।