সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় মসজিদের ৫ হাজার মুসল্লীদের মাঝে স্থানীয় প্রশাসনের মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

মোংলায় মসজিদের ৫ হাজার মুসল্লীদের মাঝে স্থানীয় প্রশাসনের মাস্ক বিতরণ

মোংলায় ৫ হাজার মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে পৌরসভার কেন্দ্রীয় বাজার জামে মসজিদ, ট্রেডার্স মসজিদ, বিএলএল মসজিদ, হাসপাতাল মসজিদ, থানা মসজিদ, উপজেলা মসজিদসহ প্রায় ২৫টি মসজিদে গিয়ে গিয়ে মসজিদের ইমাম ও খতিব এবং কমিটির নেতৃবৃন্দদের হাতে এ মাস্ক তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালসহ পুলিশ সদস্যরা। স্থানীয় প্রশাসনের এ কর্মকতার্রা মসজিদের মুসল্লিদের পাশাপাশি পথচারীদের মাঝেও মাস্ক বিতরণ করেন। উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার বলেন, সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তাই মাস্কের ব্যবহার নিশ্চিত করণের জন্য এবং সকলকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করতেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ প্রচারাভিযান চালানো হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।