সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় বিট পুলিশিং কার্যালয়ে চেয়ার উপহার দিলেন ইমন | চ্যানেল খুলনা

মোংলায় বিট পুলিশিং কার্যালয়ে চেয়ার উপহার দিলেন ইমন

মোংলা প্রতিনিধি:: মোংলায় বিট পুলিশিং কাযার্লয়ে চেয়ার উপহার দিয়েছেন সাংবাদিক আল রায়হান ইমন। বুধবার বিকেলে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় মোংলা থানার তত্ত্বাবধায়নে চালু হওয়া বিট এলাকা পৌরসভা-০৩ এর বিট অফিসার মো: জাহাঙ্গীর আলমের হাতে এ চেয়ার তুলে দেন ‘দৈনিক জবাবদিহি’র মোংলা সংবাদদাতা আল রায়হান ইমন।
সাংবাদিক ইমন বলেন, মূলত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম বন্ধে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে এ বিট পুলিশিং কার্যালয় চালু করা হয়েছে। এ কাযার্লয় হওয়াতে এলাকায় মাদক নির্মুলসহ অপরাধ কর্মকান্ড দমন সহায়ক হবে। আমার নিজ এলাকায় এ বিট পুলিশিং কার্যালয় হওয়াতে পুলিশের এ কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার জন্যই উপহার স্বরুপ চেয়ার দিয়েছি, যদি আরো কিছু প্রয়োজন হলে তাও দিতে প্রস্তুত আছি। কারণ আমি চাই এলাকা মাদকমুক্ত হোক।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত মোংলা গড়ার লক্ষ্যেই পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে বিট অফিস করা হয়েছে। প্রতিটি বিট অফিসে একজন করে পুলিশ অফিসারও দেয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা এ কার্যক্রমে সফল হতে চাই, সেজন্য আমরা মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগীতা কামনা করছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।