সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ট্রলার ডুবি, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত | চ্যানেল খুলনা

মোংলায় ট্রলার ডুবি, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত

dav

বাগেরহাটের মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় সুন্দর বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানায় ওই ট্রলার থেকে সাঁতরিয়ে কূলে ওঠা যাত্রীরা। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা বন্দর ও শিল্প এলাকায় প্রতিদিনের মতো কাজে যোগ দিতে খেয়া পার হতে যান ট্রলারে থাকা যাত্রীরা। মোংলার হোলসিম সিমেন্ট ফ্যাক্টরির খেয়া ঘাটে আসার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে ট্রলারটির। পরে ড্রেজারের নিচে চলে যায় ট্রলারটি। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অনেকে। এ সময় সুন্দর বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ওসি আরও জানান, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নিবার্হী কর্মকর্তা লে. কমান্ডার ইফতিখার হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের ৩টি নৌযান ডুবুরিসহ ছুটে আসে। এরপর বিএনএস মোংলা নৌঘাঁটির সদস্যসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।