সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের উপর হামলা, বাড়িঘর ভাংচুর | চ্যানেল খুলনা

মোংলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের উপর হামলা, বাড়িঘর ভাংচুর

জমি সংক্রান্ত বিরোধের জেরে মোংলায় এক বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৯৫ সালে পিরোজপুরের বাসিন্দা বঙ্কিম সমাদ্দারের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করে বাশতলার বুড়বুড়িয়ায় বসবাস করেন দিনমজুর রফিকুল ইসলাম খাঁন। দিনমজুর ও অসহায় হওয়ায় রফিকুলের ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় মেম্বর আফজাল মোসাল্লি। সেই থেকে তাকে উচ্ছেদ করতে আফজাল মোসাল্লি নানা রকম পায়তারা করতে থাকে। একপর্যায়ে ২০১৭ সালে তাকে উচ্ছেদ করতে দিনমজুর রফিকুলের বাড়ীঘরে আগুন ধরিয়ে দেয় মেম্বর আফজাল মোসাল্লি। এ ঘটানায় বিচার চেয়ে দিনমজুর রফিকুল ওই সময়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে লিখিত অভিযোগ দিলে মোংলা উপজেলা চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলেন তিনি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাননি রফিকুল।
এদিকে এ ঘটনার তিন বছর পর বৃহস্পতিবার (২৪ মার্চ) মেম্বর আফজালের নেতৃত্বে আবারো রফিকুলের বাড়িতে হামলা চালানো হয়। হামলার শিকার রফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মেম্বর আফজালের নেতৃত্বে তাকে মারধর করে বাড়ি থেকে বের দেন। তার ক্রয় করা জমি দখল নিতে মেম্বর এই হামলা চালায়। এর আগে মেম্বরের বিরুদ্ধে বিচার নিয়ে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিনের কাছে গেলে তিনি বলেন, চৌকিদারের কাছে যাও।
চেয়ারম্যান কবিরের কাছে এ ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা এ বিষয়ে। কোথায় এ ঘটনা ঘটেছে তাও জানিনা।
এদিকে ইউপি মেম্বর আফজালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। তবে জমি নিয়ে রফিকুলের সাথে তার পাশের শরিক হানিফ শেখের সাথে বিরোধ রয়েছে, তা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতে পারে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।