সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা | চ্যানেল খুলনা

মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধিঃ মোংলার পশুর নদীর কুলের কানাইনগর থেকে চিলা পর্যন্ত ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী । মঙ্গলবার (২৬ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শ শেষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ জানান, দ্রুত সময়ে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিদর্শন করেছেন কতৃপক্ষ।

আর পানি উন্নোয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ-উজ-জামান খাঁন বলেন,ঘূর্ণিঝড় আম্পন শুধু নয় এযাবৎ কালে বয়ে যাওয়া প্রতিটি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে মোংলা পশুর নদী সংলগ্ন বাসিন্দাদের। স্থানীয়দের ক্ষয় ক্ষতি থেকে রক্ষায় দীর্ঘ এলাকা জুড়ে একটি টেকসই বেড়িবাধ নির্মানের পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য মোংলার পশুর নদীর কুলে বেড়িবাধ না থাকায় প্রতিনিয়ত ভাংছে কানাই নগর থেকে জয়মনি পর্যন্ত দির্ঘ প্রায় ১৩ কিলোমিটার এলাকা। নদী গর্ভে বিলিন হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের কয়েক হাজার বিঘা জমি। সর্বশেষ ঘূর্নিঝড় আম্পানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় নদী কুলের বাসিন্দারা।

পরিদর্শনের সময উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নয়ন কুমার রাজ বংশী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফ হেসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ,সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।