সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | চ্যানেল খুলনা

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।

শুক্রবার (১৩ অক্টোবর) মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন ও চিলা ইউনিয়ন-এ বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন,সিআরএসএল(CRSL) প্রকল্পের পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন- এর তাপসী মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য দুর্জয় হালদার,৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য অর্পা মল্লিক, চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নাজমুল হাওলাদার এবং CRSL প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারী।

এসময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মফিজুর রহমান (মজিদ), পিন্টু মন্ডল, মানসী মিস্ত্রি, সত্যেন্দ্রনাথ মজুমদার, রেশমা খাতুন ও মমী নায়েক প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।