সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

মোংলায় ঈদের রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জামায়াত নেতার নেতৃত্বে সশস্ত্র হামলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রী গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোংলা পৌর শহরের শিকারীর মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান এবং তাঁর স্ত্রী। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২ মার্চ মোংলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহতের ঘটনায় জানাজার বিষয় নিয়ে জামায়াত নেতা খোকন ও বিএনপির নেতা আনিসের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার রাতে তারা স্বামী-স্ত্রী ঈদের বাজার করার জন্য রওনা হলে পুর্বে সেই কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতা খোকনের নেতৃত্বে তাঁর সহযোগী আশিক ও কাজী রাজুরসহ ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও দা নিয়ে বিএনপি নেতার ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে মোংলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আজ সকালে ক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই হামলার ঘটনার পর থেকে মোংলা পৌর শহরের রাজনৈতিক অঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।