সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য | চ্যানেল খুলনা

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচন্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে গত শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৯ জুলাই) ভোর রাতে শিশু ইফা আক্তার মারা যায়।

ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের কন্যা।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন বলেন, রবিবার সকালে নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।