সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার | চ্যানেল খুলনা

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুস সালাম। ৫ আগস্টের পরে বর্তমান সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন।

https://channelkhulna.tv/

মেহেরপুর আরও সংবাদ

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুরে বিএসটিআই’র অভিযান : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।