সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহেরপুরের আলগামনচাপায় শিশু নিহত | চ্যানেল খুলনা

মেহেরপুরের আলগামনচাপায় শিশু নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মোনাখালী এলাকায় আলগামনের চাপায় নুর হোসেন (৩) নামে একটি শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মোনাখালী বাজারের মেহেরপুর-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুর হোসেন জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের রুবেলের ছেলে।
নিহত নুর হোসেনের নানা মেহেরপুর বড়বাজার এলাকার কাঁচা বাজারের ব্যবসায়ী মুনসাদের আলী জানান, বিকেলে নুর হোসেন তার বাবার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ বাবার হাত ছেড়ে নুর হোসেন দৌড় দিলে শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার যানবাহন আলগামন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

মেহেরপুর আরও সংবাদ

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুরে বিএসটিআই’র অভিযান : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।