সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র | চ্যানেল খুলনা

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

ইন্টার মায়ামি তাদের নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও জয়খরা কাটাতে পারেনি। নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। লিওনেল মেসি অফসাইডে না থাকলে এবং ফ্রি কিক থেকে শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা।

৬ মিনিটে কর্নার থেকে বল দেওয়া-নেওয়া করে মেসি গোলমুখের সামনে বল বাড়ান। কিন্তু জার্মান বার্তেরামের ডানপায়ের শট বাঁ দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। মায়ামি ফের আক্রমণে গিয়েছিল। ১৪ মিনিটে বক্সের বাইরে তাদের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করে নিউ ইয়র্কের দলটি। তখন স্বাগতিকদের অর্ধে তাদের মাত্র দুজন খেলোয়াড়। জুলিয়ান হল মায়ামির ফাঁকা রক্ষণের সুযোগ নিয়ে বল বক্সে দেন। জর্জ রুভালকাবা বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে সহজেই নিউ ইয়র্ককে এগিয়ে দেন।

২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মায়ামি। নিউ ইয়র্ক কিপার ইথান হোরভাথ তাদের হতাশ করেন। ফ্রেইর থ্রু বলে বক্সের সেন্টার থেকে রদ্রিগো ডি পলের ডানপায়ের শট রুখে দেন তিনি। দুই মিনিট পর তেলাসকো সেগোভিয়ার ডানপায়ের শট গোলপোস্টের বাঁ দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে বার্তেরামে ও মাইকেলের শট সহজে রুখে দেন হোরভাথ। তবে গোল করেই বিরতিতে গেছে মায়ামি। ৪৫ মিনিটে ডি পলের ক্রসে মাতেও সিলভেত্তি বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে স্কোর ১-১ করেন।  দ্বিতীয়ার্ধে ফিরে মেসি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৪৮ মিনিটে ডি পলের ছোট পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নেন অধিনায়ক। তারপর বাঁ পায়ে শট নিতে গিয়ে কিছুটা ভারসাম্য হারান। বল চলে যায় গোলপোস্ট ঘেষে।

৫৪ মিনিটে মায়ামি লিড নেয়। বার্তেরামে গোল করলেও কিছুটা অবদান ছিল মেসির। তিনি বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের এক খেলোয়াড় বল বিপদমুক্ত করতে গিয়ে ভুল পাস দেন বার্তেরামেকে। ডানপায়ের শটে দ্বিতীয় গোল করেন তিনি।৬১ মিনিটে রবার্ট ভোলোডার নিউ ইয়র্ককে সমতা ফিরিয়েছিলেন। কিন্তু ভিএআরে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৭৬ মিনিটে আসে আকাঙ্ক্ষিত গোল। সেট পিস পরিস্থিতি থেকে জুলিয়ান হলের অ্যাসিস্টে গোলমুখের সামনে থেকে জাল কাঁপান আদ্রি মেহমেতি।

৮০ মিনিটে মেসির ফ্রি কিক থেকে লুইস সুয়ারেজের শট রুখে দেন হোরভাথ। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মায়ামি তৃতীয়বার জাল কাঁপালেও মেসি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের ফ্রি কিক ডানপাশে ঝাঁপিয়ে সেভ করেন হোরভাথ। তাতে নতুন ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে একই স্কোরে ড্র করল মায়ামি। আগের ম্যাচে অস্টিনের সঙ্গেও একই স্কোর ছিল তাদের। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। হার দিয়ে নতুন মৌসুম শুরু করা মেসির দল সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

১০ জনের বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে গেল অ্যাতলেটিকো

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।