সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মেডিকেলে দেশসেরা মীমকে জেলা প্রশাসকের শুভেচ্ছা | চ্যানেল খুলনা

মেডিকেলে দেশসেরা মীমকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম।

বুধবার (৬ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার তার সম্মেলন কক্ষে দেশসেরা মীমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জেলা প্রশসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনার মীম দেশে প্রথম হয়েছে, এটা আমাদের কাছে আনন্দের সংবাদ। শুভকামনা জানানো জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবর্ধনা প্রদানকালে জেলা প্রশাসক ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করায় সুমাইয়া মোসলেম মীমকে অভিনন্দন জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় মীমের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা মোসলেম উদ্দীন সরদার ও মা খাদেজা খাতুন।
প্রসঙ্গত, খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন মীম। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে তিনি লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫। দুই বোনের মধ্যে মীম ছোট। তার বাবা মোসলেম উদ্দীন ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং মা খাদেজা খাতুন যশোরের কেশবপুর পাজিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত। বড় বোন সাবিহা মোসলেম বৃষ্টি। মীমের লেখাপড়ার জন্য দুই বছর তারা খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকায় বসবাস করছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।