সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোয় গুস্তাভো সানচেজ নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। তিনি পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। এই নিয়ে এ বছর দেশটিতে দু’জন সাংবাদিককে হত্যা করা হল।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই সাংবাদিক। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে তিনি নিহত হন। তবে বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

উল্লেখ্য, ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।