সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেক্সিকোর মাদক সম্রাট মেনচোকে হত্যার পর দেশজুড়ে সহিংসতা | চ্যানেল খুলনা

মেক্সিকোর মাদক সম্রাট মেনচোকে হত্যার পর দেশজুড়ে সহিংসতা

সেনাবাহিনীর বিশেষ অভিযানে মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা ওরফে এল মেনচো নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটির ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ এর নেতা ছিলেন ৫৯ বছর বয়সী ওসেগুয়েরা। স্থানীয় সময় রোববার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুসেগুয়েরা আহত হন। উড়োজাহাজে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তিনি মারা যান।

এল মেনচোকে ধরিয়ে দেওয়ার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিশোধ নিতে বন্দুকধারীরা পশ্চিম জালিস্কো রাজ্যের ২০টিরও বেশি রাস্তা অবরোধ করে গাড়ি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ায় অন্তত আটটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত বন্ধ রাখা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নিজস্ব সামরিক গোয়েন্দা তথ্য ছাড়াও মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের তথ্য দিয়ে সহায়তার কথা স্বীকার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

মেক্সিকান সেনাবাহিনী জানিয়েছে, ওসেগুয়েরা ছাড়াও কার্টেলের ছয়জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছেন তিন সেনা সদস্য।

এল মেনচো নামে বহুল পরিচিত ওসেগুয়েরা কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা জোয়াকিন গুজমান ওরফে এল চাপো এবং ইসমায়েল জাম্বাদার পর মেক্সিকোর অন্যতম বড় মাদক সম্রাট ছিলেন। গুজমান ও জাম্বাদা বর্তমানে যুক্তরাষ্ট্রে সাজা ভোগ করছেন।

সূত্র : এফপি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।