সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মুসলিম উইঘুরদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র | চ্যানেল খুলনা

মুসলিম উইঘুরদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি (সিইসিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে চীন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ‘উইঘুরদের ওপর গণহত্যা’ চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত কংগ্রেসনাল-এক্সিকিউটিভ অন চীনা (সিইসিসি)জানায়, নতুন নথিপত্রে গত বছর জিনজিয়াংয়ে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ দেখা গেছে, সম্ভবত সেখানে ‘গণহত্যা’ ঘটছে।

সিইসিসি-এর সহ-সভাপতি ডেমোক্র্যাট প্রতিনিধি জিম ম্যাকগোভারন উইঘুরদের ওপর চীনের এমন পদক্ষেপকে বেদনাদায়ক এবং নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। সেইসঙ্গে তিনি কংগ্রেস এবং আসন্ন বাইডেন প্রশাসনকে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কয়েক লাখ উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে এবং তাদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে চীন। তবে চীন বরাবরই এসব অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

নতুন প্রতিবেদনেরও নিন্দা জানিয়েছে চীনা সরকার। জিনজিয়াং পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বেইজিং জানায়, সেখানে উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে তাদের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। উইঘুরদের ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখার খবর প্রকাশ হলেও চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে, সেগুলো কারিগরি শিক্ষা কেন্দ্র। তাদের দাবি, সেখানে মানুষের দক্ষতা বাড়ানো হচ্ছে।

এদিকে জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লোককে জিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।