সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মুরাদনগরকাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার ৪ আসামির ৩ দিনের রিমান্ড | চ্যানেল খুলনা

মুরাদনগরকাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার ৪ আসামির ৩ দিনের রিমান্ড

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্ত পরিবেশ অর্জন করেছি, তবে এটি চূড়ান্ত বিজয় নয়। সেই চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে, যখন জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই আমাদের লক্ষ্য আগামী দিনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদীর সাটিরপাড়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এমএসএস হাসান আল জামী।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদ। সঞ্চালনায় ছিলেন ডা. নরুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল (সাবেক জিএস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে যুবকের মৃত্যু

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।