সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’ | চ্যানেল খুলনা

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর অধিকার। পুষ্টিকর খাবার নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুস্থতা, নিয়মিত উপস্থিতি ও শেখার সক্ষমতা বাড়ানোই স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কর্মসূচিতে কোনো অনিয়ম, অবহেলা বা নিম্নমানের খাবার সরবরাহের সুযোগ দেওয়া হবে না। খাবার পচা, নিম্নমানের বা অনুপযুক্ত মনে হলে তা গ্রহণ না করে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে।

তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচির তদারকিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। বিশেষ করে মাদারস কমিটির নজরদারি বাড়ানো হলে খাবারের মান ও সরবরাহে অনিয়ম কমবে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিয়ার রহমান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন ও খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

খুলনায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

খুলনায় রান্নার সময় গরুর মাংসের রং যে কারণে সবুজ হয়েছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।