সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মার্কিন কবুতর অস্ট্রেলিয়ায়, ধরে মেরে ফেলার সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

মার্কিন কবুতর অস্ট্রেলিয়ায়, ধরে মেরে ফেলার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের একটি কবুতর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। কঠোর কোয়ারেন্টিন বিধি অনুযায়ী তা মেরে ফেলবে অস্ট্রেলিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ২০২০ সালের অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে কবুতরটি নিখোঁজ হয়ে যায়। একটি রেসে কবুতরটি ছাড়ার পর তা আর ফিরে যায়নি।

এদিকে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কবুতরটি দেখা যায়। অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারা ‘জো’ নামের ওই কবুতর পোল্ট্রি শিল্পের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।

কবুতরটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে কেমন করে অস্ট্রেলিয়া পর্যন্ত আট হাজার মাইল পথ পাড়ি দিল, তা এখনো স্পষ্ট নয়। যদিও অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, কবুতরটি সম্ভবত মালবাহী জাহাজে চড়ে অস্ট্রেলিয়া চলে এসেছে।

কবুতরটি এখনো ধরা পড়েনি। তবে অস্ট্রেলিয়ার কৃষি, পানি ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কবুতরটির মাধ্যমে স্থানীয় পাখিগুলোর রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। এজন্য কবুতরটি ধরে ফেলা হবে।

অধিদপ্তরের একজন মুখপাত্র জানান, কবুতরটি যেখান থেকেই আসুক না কেন, যে কোনও পোষা পাখি বাইরে থেকে এ দেশে এলে তার স্বাস্থ্যগত মান ও প্রয়োজনীয় পরীক্ষা করা না হলে, তা অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না।

সূত্র: বিবিসি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।