সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাননীয় প্রধানমন্ত্রীর চাচি শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে খুকৃবি নীল দলের শোক | চ্যানেল খুলনা

মাননীয় প্রধানমন্ত্রীর চাচি শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে খুকৃবি নীল দলের শোক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীল দল।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীল দলের আহবায়ক, মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশিকুল আলম ও সদস্য- সচিব, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান এ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তারা স্মৃতিচারণ করে উল্লেখ করেন, স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম
নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, ১৯৮১ সালে দেশে ফেরার পর প্রয়াত শেখ রাজিয়া নাসের সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।
খুকৃবি নীল দল রাজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।