সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাছ ধরতে আধার দিতে হয়, কালোটাকা সাদা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

মাছ ধরতে আধার দিতে হয়, কালোটাকা সাদা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী

কালোটাকা সাদা করার সুযোগ প্রস্তাবিত বাজেটে কেন রাখা হলো, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, কালোটাকা সাদা করার সুবিধা নিয়ে সম্পদ বৈধ বিনিয়োগ হিসেবে স্বীকৃত হলে সেখান থেকে নিয়মিত হারেই কর আদায় করা হবে। তা না হলে এই সম্পদ অর্থনীতিতে কোনো অবদান রাখছে না। শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ ধরনের কথা জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে, কালোটাকা নিয়ে। কালোটাকা নিয়ে আমি শুনি, অনেকে বলে কালোটাকা? তাহলে আর কেউ ট্যাক্স দেবে না।’তিনি বলেন, ‘ঘটনা কিন্তু এটা না, এটা শুধু কালোটাকা না! জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার, সে-ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ বেচে না, বেশি দামে বেচে বা কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা গুঁজে রাখে। গুঁজে যাতে না রাখে, সামান্য একটা কিছু দিয়ে যাতে সেই টাকাটা আসল পথে আসুক, জায়গামতো আসুক। তারপরে তো ট্যাক্স দিতেই হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আমি বলি, মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে।’

তিনি বলেন, ‘সেই সুযোগটা আমরাও দিয়েছি, অল্প ট্যাক্স দিয়ে সেই টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, সেই ব্যবস্থাটাই হয়েছে। এটা নিয়ে নানাজনের নানা কথা। কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন, সেই ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়েছি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শনিবার ঈদুল ফিতর

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।