সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য জমি প্রদান | চ্যানেল খুলনা

মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য জমি প্রদান

মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য বিশ শতক জমি বরাদ্দ দিয়েছে মাগুরার জেলা প্রশাসক । আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির কর্মকর্তাদের হাতে এ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন তিনি।

আজ বুধবার দুপুরে শহরের দোয়ার পাড় বাঁশতলা এলাকায় বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে শহরের শেখ রাসেল আইটি পার্ক সংলগ্ন সরকারি জমি থেকে বিশ শতক জমি প্রদানের কাগজপত্র হস্তান্তর করেন মাগুরার জেলা প্রশাসক ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আবু নাসের বেগ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম সরোয়ার, ক্রীড়া সংগঠক বারিক আঞ্জাম বারকি, সাংবাদিক রূপক আইচ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিনসহ অন্যরা।
২০১৩ সাল থেকে মাগুরায় ভাড়া বাসায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। এ জমিতে ওই প্রতিষ্ঠানটির স্থায়ী অবকাঠামো তৈরি হবে। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী, ক্লাস রুমের জন্য ফ্যান,চেয়ার টেবিল প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।