সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা পৌরসভা নির্বাচনে প্রচারণা চালানোর সময় কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরা পৌরসভা নির্বাচনে প্রচারণা চালানোর সময় কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌরসভা নির্বাচনের প্রচারণার সময় এক কাউন্সিলর প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার বরুনাতৈল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছেন বর্তমান কাউন্সিলর প্রার্থী ও (সাবেক) কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম। আগামী ১৬ই জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের প্রার্থী তিনি।

মো. জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল পাঁচটার দিকে বরুনাতৈল গ্রামের ক্যানালপাড়া এলাকায় কয়েকজন সমর্থককে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন । এমন সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রুহুল আমিন মল্লিকের নেতৃত্বে কয়েকজন লাঠি নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জাহিদুল ইসলামসহ তাঁর সঙ্গে থাকা আরো তিন ব্যাক্তি আহত হন। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম।

তিনি আরো বলেন, বর্তমান কাউন্সিলর হুমায়ূন কবির মল্লিক ভোটের মাঠে আমাকে কোণঠাসা করতে তাঁর আপন ভাতিজা রুহুল আমিন মল্লিককে দিয়ে এ হামলা চালিয়েছেন। ভোটের মাঠ থেকে সরে যেতে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে।অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রলীগের নেতা রুহুল আমিন মল্লিক ও তাঁর চাচা বর্তমান কাউন্সিলর হুমায়ূন কবির মল্লিক। রুহুল আমিন মল্লিক বলেন, কে বা কারা হামলা করেছে তার কিছুই আমি জানিনা। বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের কাউন্সিলর প্রার্থী হুমায়ূন কবির মল্লিক বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এ হামলা সম্পর্কে আমি কিছুই জানিনা।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামসহ চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।