সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা | চ্যানেল খুলনা

মাগুরা পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার নাগরিকের জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরের ৫০ কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে।
মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বুধবার দুপুরে পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানে সংরক্ষিত নারী কাউন্সিলর মনিরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, পৌরসভার সচিব রেজাউল করিম ও হিসাবরক্ষন কর্মকর্তা উদয় শংকর রায় প্রমুখ।
এবারের বাজেটে ২ লাখ ১০ হাজার টাকার উন্নয়ন সহায়তা মজুরীসহ মোট আয় ধরা হয়েছে ৫০কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮২৬ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৭৪ টাকা। গত ২০১৯-২০ অর্থ বছরে এ বাজেটের আকার ছিল ৪০ কোটি ৯৫ লক্ষ ৮০ হাজার টাকা ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।