সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫ | চ্যানেল খুলনা

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

মাগুরা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ৫ জন আহত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের চৌরঙ্গীর মোড়ে এ ঘটনা ঘটে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ জানান, বুধবার মাগুরায় সেবক দলের প্রতিনিধি সভা চলাকালে মাগুরা জজ আদালতের সামনে থেকে সেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসুর নেতৃত্বে একটি মিছিল চৌরঙ্গীর মোড়ে পৌছালে ছাত্রলীগের নেতা কর্মীরা পিছন থেকে মিছিলে হামলা চালায়। এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক বি এম পলাশ, ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, এবং শ্রীপুর সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক বাহারুল ইসলাম আহত হন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, মিছিল থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হলে প্রতিরোধ করা হয়। আজ জন্মাষ্টমীর কারনে আমরা কোন বিশৃঙ্খলা করিনি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, আগে বহিরাগতরা মিছিলে হামলা চালালে পরে মিছিলের নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়ে প্রতিরোধ করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেকেন্দার আলী জানায়, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কে কাকে আগে ধাওয়া করেছে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।