সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় মোবাইলে গেম খেলা নিয়ে স্কুলছাত্র খুন | চ্যানেল খুলনা

মাগুরায় মোবাইলে গেম খেলা নিয়ে স্কুলছাত্র খুন

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাজী গোলাম রসূল (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে মাগুরা-নড়াইল সড়কের বেরইল পলিতা দক্ষিণপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। সে বেরইল পলিতা এলাকার কাজী রওনক হোসেনের ছেলে।

নিহত গোলাম রসুল স্থানীয় গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম রসুল ঘটনার সময় রাত আটটার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেরইলপলিতা দক্ষিণ পাড়া এলাকায় পৌছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন লিপি পারভীন জানান, একই এলাকার শহিদুল মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র সজিব মিয়ার সাথে এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা নিয়ে আমার ভাই গোলাম রসুলের সাথে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই গোলাম রসুলকে, সজিব নানা ভাবে হুমকি দিয়ে আসছিল বলে জানায় তার পরিবার। এরই জের ধরে তাকে খুন করা হতে পারে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, মো: জয়নাল আবেদিন মন্ডল জানান, মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সজিবের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। জড়িতদের গ্রেফতার পূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।