সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বিএনপির ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় বিএনপির ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অসহায় দরিদ্র ও বিগত দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির যে সমস্ত নেতাকর্মী নিহত হয়েছিল এবং আহত হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছে সে সকল নেতাকর্মীদের পরিবারের মাঝে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

গতকাল মঙ্গলবার বিকালে শহরের ভায়নার মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপহার সামগ্রী দেয়া হয়। জেলা বিএনপির পক্ষে বিএনপি নেতা মনোয়ার হোসেন খান অসহায় নেতা কর্মীদের মাঝে পোলার চাউল, চিনি, তেল, ডাউল, সেমাই, সাবান, আলু ,পেয়াজ, লবন, হুইল পাউডার, গুড়ো দুধ ও দুইটি মুরগি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অসহায় এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, মাসুদ হাসান কিজিল, কুতুবুদ্দিন, ফরিদ খান, কেন্দ্রীয় কৃষক দল নেতা রুবায়েত হোসেন খান, সেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, হাসানুজ্জামান হাসু, যুবদল নেতা শান্তি, কুতুবুদ্দিন রানা, ছাত্রদল নেতা আব্দুর রহিম, তিতাস, রাব্বি প্রমুখ।

মনোয়ার হোসেন খান বক্তব্য প্রদান কালে বলেন, অসহায় ও হতদরিদ্র হওয়ার সত্বেও শুধু বিএনপির সমর্থক হওয়ায় সরকারী সকল সুযোগ সুবিধা থেকে এ পরিবার গুলো আজ বঞ্চিত। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এসব পরিবার গুলোর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।