সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ফোর মার্ডারের ঘটনায় পৃথক দুই মামলায় ১২০ জন আসামী | চ্যানেল খুলনা

মাগুরায় ফোর মার্ডারের ঘটনায় পৃথক দুই মামলায় ১২০ জন আসামী

মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে ৪ জন কে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচদিন পর আরেকটি হত্যা মামলা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) মাগুরা সদর থানায় নিহত ইমরান হোসেনের মা ফরিদা বেগম বাদী হয়ে দুদু মোল্লাকে প্রধান আসামী করে ৫২ জনের নামে মামলাটি দায়ের করেছেন।
এর আগে নিহত সবুর মোল্লা ও কবির মোল্লার ছোট ভাই আনোয়ার মোল্লা বাদী হয়ে নজরুল মেম্বরকে প্রধান আসামী করে ৬৮ জনের নামে হত্যা মামলা রুজু করেন। এ নিয়ে দুই পক্ষের পৃথক দুটি হত্যা মামলায় ১২০ জন আসামীর মধ্যে মাত্র চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আতঙ্কে জগদল গ্রাম এখন পুরুষ শূন্য। পুলিশের পক্ষ থেকে গ্রামের পাঁচ স্থানে পাহারা বসানো হয়েছে। লুট-পাট ও বাড়ী ঘর ভাংচুরের আতঙ্কে অনেকেই বাড়ীর জিনিস পত্র সরিয়ে নিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, বুধবার নিহত ইমরান হোসেনের মা ফরিদা বেগম বাদী হয়ে দুদু মোল্লাকে প্রধান আসামী করে ৫২ জনের নামে আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৬-২০/১০/২১। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে দুই মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ আলী হাসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈয়দ আলী হাসান গ্রুপের আপন দুই সহোদরসহ চার জন নিহত হয়। আহত হয় দু’দলের কমপক্ষে ১০ জন। নিহত হয় জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের ছেলে দুই সহোদর সবুর মোল্লা (৫৫), কবির মোল্লা (৫০),তাদের চাচাতো ভাই রহমান মোল্লা (৫০) ও প্রতিপক্ষের লুৎফার মোল্লার পুত্র ইমরান হোসেন (৪০)।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।